Skip to main content

Posts

IMEI নম্বর কী এবং কেন?

দেশের অবৈধ মোবাইল অচল হবে এমন প্রস্তাবনা আসার পর থেকে IMEI নম্বরের কথা কম বেশি সবাই শুনে থাকবেন। গত এপ্রিলের মধ্যে সেলুলার নেটওয়ার্ক থেকে আনরেজিস্ট্রার সকল মোবাইল সংযোগ বিছিন্ন করে দেওয়া হবে। শুধু দেশের এবং বাহির থেকে আসা BTRC -তে রেজিস্ট্রার হওয়া ফোনের সংযোগ অব্যহত থাকবে। এই পুরো ব্যাপারটা IMEI নম্বরের ওপর নির্ভর করে হবে। এই IMEI নম্বর এলো কীভাবে এবং এর কাজই বা কী? মোবাইল ডিভাইস মানুষের মাঝে প্রচলন ঘটার পর একটা প্রশ্ন আসলো, কীভাবে মোবাইল ব্যবহারকারীদের সনাক্ত করা যায়। সিম কার্ড আছে কিন্ত তা বের করে ফেলা যায়। পুলিশ ও বিভিন্ন দেশের সরকারী পর্যায়ের লোকজন এই ইস্যু সমাধানে উদ্দোগ নেন। এবং সিধান্ত নেওয়া হয়, যে ডিভাইস নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে তার নির্দিষ্ট নম্বর থাকবে এবং এই নম্বর দিয়ে ডিভাইসের সনাক্ত করা যাবে সিম কার্ড পরিবর্তন করার পরেও। IMEI নম্বর কী? IMEI এর পুর্ণরূপ হলো International Mobile Equipment Identity। এটি একটি ইউনিক নম্বর যা সনাক্ত করে GSM, WCDMA এবং iDEN (সহজে ২জি, ৩ জি, ৪জি ব্রান্ড) মোবাইলে আর স্যাটেলাইট ফোনও। বেশিরভাগ সময়ই একটি IMEI নম্বর থাকে, ডাবল সিমে দুটো। IMEI ব্য...

Ping / Latency কী? Bandwidth ও Latency এর মধ্যে পার্থক্য

বর্তমানে অনলাইনভিত্তিক ভিডিয়ো গেমস বেশ জনপ্রিয়। এদেশেও Pubg ও Cod এর মতো মাল্টিপ্লেয়ার গেমসের জন্য মোটামুটি সবাই ping এর সাথে পরিচিত। এটা প্রতিটা গান ফায়ার, প্লেয়ার মুভমেন্ট বা আত্মরক্ষার ক্ষেত্রে এটা বিশেষ ভুমিকা রাখে। আসুন পিং বা লেটেন্সী আসলেই কতটা গুরত্বপূর্ণ বা এর কাজ কী তা জেনে নেওয়া যাক। Latency কী? Latency হলো নেটওয়ার্ক বিলম্বের সময়। অর্থাৎ ইউজার রিকোয়েস্টের পর সার্ভার থেকে ডেটা প্রেরণ করার রিসপন্স টাইম। Latency -কে পরিমাপ এবং রিপোর্ট করা হয় ping হিসেবে। লেটেন্সী পরিমাপের একক হলো Millisecond (ms) বা ১ সেকেন্ডের ১ হাজার ভাগের এক ভাগ। পিং যদি '100 ms' হয়, তবে ইউজারের ক্লিক করার সার্ভার থেকে রিসপন্স আসতে 100 মিলিসেকেন্ড সময় নিবে বা ওয়েবপেজে ক্লিক করার পর সাইটটি কতটা ফাস্ট রিসপন্স করে সেটা দেখাবে। আর ইউজার রিকোয়েস্ট করার পর ডেটা প্যাকেট ইউজার ডিভাইসে পৌঁছাতে যতটা সময় লাগে, তাকে Round trip time (RTT) বলে। যদিও ইন্টারনেটে ডেটা প্রায় আলোর বেগে চলে, তাও পিং ওঠা নামা লক্ষ্য করা যায়। এর মূল কারণ দূরত্ব ও রিসপন্স টাইমের প্রভাব যা ইন্টারনেটের অবকাঠামগত কারণে হয় এবং এটি পুরোপুরি নির...

মহাদেশ কীভাবে ভাংছে?

পৃথিবীর শুরু থেকে দেশ হোক কিংবা মহাদেশ; সব ধরনের ভূখণ্ডই প্রতিনিয়ত নিজেদের অবস্থানের পরিবর্তন করছে। এসব ভূখণ্ড বছরে মাত্র আধা থেকে চার ইঞ্চি (১.৩ থেকে ১০ সেন্টিমিটার) পর্যন্ত অবস্থানের পরিবর্তন করতে পারে। এখন পর্যন্ত যতগুলো সুপারকন্টিনেন্ট (অতি-মহাদেশ) অস্তিত্ব পাওয়া যায় তার মধ্যে চারটি সবচেয়ে বেশি পরিচিত। এগুলো হলো- কেনরল্যান্ড, কলাম্বিয়া, রডিনিয়া এবং প্যানজিয়া। এই প্যানজিয়া সম্পর্কেই সবচাইতে বেশি বিশ্বাসযোগ্য তথ্য এবং মানচিত্র সংগ্রহ করতে পেরেছেন বিশেষজ্ঞরা। প্যানজিয়া শব্দটি প্রাচীন গ্রিক ভাষার, যার অর্থ ‘সব ভূমি’। এই শব্দটির ব্যবহার মূলত ২০ শতকের দিকে শুরু হয়, যখন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়াগনার সর্বপ্রথম এই অতি-মহাদেশের অস্তিত্ব আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন, পূথিবীর মহাদেশগুলোকে একসাথে জোড়া লাগালে ভূখণ্ডগুলো জিগস পাজলের মতো একত্রে যুক্ত হয়ে যায়। এ থেকে তিনি ধারণা করেন যে, এসব মহাদেশ পূর্বে একত্রে যুক্ত ছিল তথা অতি-মহাদেশ ছিল। প্যানজিয়া ভাঙতে শুরু করে জুরাসিক যুগে তথা আজ থেকে প্রায় ১৭৫ মিলিয়ন বছর পূর্বে। শুরুতে এটি ভেঙে গিয়ে দুটি নতুন মহাদেশের সৃষ্টি করে- গন্ডয়ানা এবং লরেশিয়া...

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদনপত্র - OddsBangla

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে তোমার কলেজের প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখ। (তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান ও ঠিকানা নিজের মতো করে লিখবে) ১৭. ০৫. ২০__ অধ্যক্ষ, ________ কলেজ  ___, ____।  বিষয়: বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের ২০__ সালের এইচএসসি পরীক্ষার্থী। এ কলেজে পড়ালেখার শুরু থেকেই দেখে আসছি। সমাজের, রাষ্ট্রের বা বিপন্ন মানুষের সাহায্যের প্রয়োজন হলেই আপনার কলেজের ছাত্র-শিক্ষক সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে সংঘটিত বন্যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ, ঘরবাড়ি, ফসলের মাঠ, অস্থাবর। সম্পদ। বন্যাকবলিত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। আকাশের নিচে উঁচু রাস্তায় দিনাতিপাত করছে অনেকে। থানা সদরে রাস্তায় ও হেলিপাের্টে স্থান সংকুলান হচ্ছে না। তবুও কোনো রকমে বাঁচার সংগ্রাম করছে প্রকৃতির সাথে। শিবিরে শিবিরে খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় আপনার কলেজের সাহায্যের হাত...

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য - রচনা

ভূমিকা :  বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হচ্ছে আমাদের এ প্রিয় বাংলাদেশ। এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলােমিটারের উর্বর পলল-সমৃদ্ধ ছােট্ট এই দেশ রুপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এর সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা মানুষ মাত্রকেই মূহুর্তে ভাবুক করে তােলে। তাই মনের অজান্তেই কবিমন গেয়ে ওঠে — “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।” সমুদ্র সৈকত : বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এ ছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত বিশ্বের আকর্ষণীয় সমুদ্র সৈকতগুলাের একটি। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য স্বাক্ষর এ দু’টি সমুদ্র সৈকত। ফেনিল সাগরের সুনীল বুকে সূর্যোদয় ও সূর্যাস্তের যে মােহনীয় আবেশ এ দু’টি সৈকত সৃষ্টি করে তা দেশি-বিদেশি পর্যটকদেরকে দুর্বার বেগে আকর্ষণ করে। এ দুটি স্থানের নান্দনিক সৌ...

Who'll Bell the Cat? - Write a Story

Version 1 —  Long ago, the mice had a general council to consider what measures they could take to outwit their common enemy, the Cat. Some said this, and some said that; but at last a young mouse got up and said he had a proposal to make, which he thought would meet   the case. “You will all agree,” said he, “that our chief danger consists in the sly and treacherous manner in which the enemy approaches us. Now, if we could receive some signal of her approach, we could easily escape from her. I venture, therefore, to propose that a small bell be procured, and attached by a ribbon round the neck of the Cat. By this means we should always know when she was about, and could easily retire while she was in the neighborhood.” This proposal met with general applause, until an old mouse got up and said: “That is all very well, but who is to bell the Cat?” The mice looked at one another and nobody spoke. Then the old mouse said: “It is easy to propose impossible remedies.” Versi...

A School Magazine - Paragraph

A school magazine is an annual publication of the school that contains the literary writings of the students and the teachers. It is a forum through which our young learners can get the opportunity to express the green ideas of their mind. It is published with an interesting and significant title every year. Almost all aspects of the school are reflected in it. It is an important milestone of the progress and prospect of the school. A school magazine generally contains poems, short stories, essays, one-act plays, verses, jokes and report of cultural activities of the school. Usually there is a magazine committee in a school for publishing a magazine. A teacher is usually given the charge of guiding the work of publication. A group of students work together with much encouragement. The Headmaster is the chief patron of the magazine. The magazine writer at first invites writings on different subjects from the students. After proper scrutiny of the collected writing for the magazine, the...

A Letter Describing the Importance of Co-Curricular Activities

❝ A Letter/E-Mail to Your Friend Describing the Importance of Co-Curricular Activities in Later Life ❞ Dear AXIE, I hope this letter finds you in sound health and upbeat spirits. I am writing to you to advise you to take part in co-curricular and extracurricular activities enthusiastically. There is no doubt you are a great student with an excellent academic record, but this is not the end result of education. The core aim of education is to foster all-round development of a child. All round development essentially means intellectual, physical, moral, sensible and social development. One must develop all sides of one’s personality. You should take part in co-curricular and extracurricular activities at our school to develop your latent talents and skills which were otherwise hidden inside you. These activities will make you physically and mentally strong. They’ll add the confidence to your personality. Excellence in these activities is in great demand in the corporate world. Again, i...

তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর - সারমর্ম

তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন, তরুর আদর্শ কর জীবনে গ্রহণ। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হওগাে ধন্য তরুর মতন। সারমর্ম : অপরের কল্যাণে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেয়ার মধ্যেই মানব। জীবনের প্রকৃত সার্থকতা। মহৎ হৃদয়ের অধিকারীরা অন্যের জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে। দিতে কণ্ঠাবােধ করেন না। দর্লভ মানব জন্য তাদের সার্থক হয় পরহিত ব্রতে নিজকে উৎসর্গের মধ্য দিয়ে। যেমনটি গাছ করে থাকে। মানুষেরও উচিত গাছের আদর্শ অনুসরণ করে পরার্থে নিজেকে বিলিয়ে দেয়া।

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর? - সারমর্ম

"কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। রিপুর তাড়নে যখনি মােদের বিবেক পায়গাে লয়, আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে।" সারমর্ম : মানুষের মাঝেই স্বর্গ ও নরক বিরাজমান। কর্মফলের মাধ্যমেই মানুষ স্বগের সুধা ও নরকের যন্ত্রণা ভােগ করে থাকে। বিবেকবােধ বিসর্জন দিয়ে অন্যায় ও অপকর্মে লিপ্ত হবার পর যখন মানুষ তার ভুল বুঝতে পারে, তখনই সে নরক যন্ত্রণা অনুভব করে। আবার যখন পরস্পর ভালােবাসার বন্ধনে আবদ্ধ হয় তখন সে অনুভব। করে স্বর্গীয় আনন্দ।

নলকূপ স্থাপনের জন্য আবেদন

তারিখ : ১৭/০২/২০১৪ ইং বরাবর চেয়ারম্যান, ৬নং দুলালপুর ইউনিয়ন পরিষদ। হােমনা, কুমিল্লা। বিষয় : নলকূপ স্থাপনের জন্য আবেদন। জনাব, যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের জয়নগর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের লােকসংখ্যা প্রায় দুই হাজার। কিন্তু পরিতাপের বিষয় এই যে, এ গ্রামে পানীয় জলের তেমন সুব্যবস্থা নেই। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত গ্রামের একমাত্র নলকূপটি দীর্ঘদিন যাবত পরিত্যাক্ত অবস্থায় আছে। গ্রামে যে দু-চারটি হাজা-মজা পুকুর আছে, সেগুলােও আবর্জনা ও জঞ্জালে পিরপূর্ণ। এমনকি, ফাল্গুন-চেত্র মাসে এগুলোও শুকিয়ে যায়। ফলে গ্রামবাসীদের পানির অভাবে দুঃখের সীমা থাকে না। নিতান্ত বাধ্য হয়ে নদী ও ডােবা থেকে সংগৃহীত দূষিত পানি পান করার ফলে প্রতি বছরই কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি মারাত্মক রােগে আক্রান্ত হয়ে এ গ্রামের বহুলােক অকালে মৃত্যুবরণ করে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন, অনতিবিলম্বে উক্ত গ্রামে অন্তত তিনটি নলকুপ স্থাপন করে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে মর্জি হয়। বিনীত নিবেদক গ্রামবাসীর প...

দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য - ভাব সম্প্রসারণ

মূলভাব :   বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লােক। বিদ্বান হলেও সে সমাজের দুশমন। সকলেই তাকে ঘৃণা করে। সম্প্রসারিত ভাব :   বিদ্যার মতাে মূল্যবান সম্পদ আর নেই। বিদ্বান ব্যক্তিকে সকলেই সম্মান করে। বিদ্বানের সংস্পর্শে এলে জ্ঞানের আলােয় মন আলােকিত হয়; এতে চরিত্র গঠনের সুযােগ ঘটে। বিদ্যার আলােয় মানুষের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর হয়। বিদ্যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। বিদ্বানের ভূমিকায় সমাজ ও দেশ সমৃদ্ধির আলােয় আলােকিত হয়। বিদ্যার সম্মােহনী শক্তি যেমন ব্যক্তি জীবন থেকে দূর করে সংকীর্ণতা ও কলুষতার অন্ধকার, তেমনি তা সমাজকেও করে প্রগতির আলােয় আলােকিত। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি দুর্জন। অর্থাৎ খারাপ প্রকৃতির হয়, তবে তার অর্জিত বিদ্যার কোনাে মূল্য থাকে না। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। সকলেই তাকে ঘৃণা করে। দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয়। তার অর্জিত বিদ্যার তুলনা করা চলে সাপের মাথার মণির সাথে। মানুষ সাপকে ভয় করে। কাছে গেলেই জীবননাশ সুনিশ্চিত। প্রাণনাশের ভয়ে কেউ পয়ে মাথার মূল্যবান মা...