Skip to main content

Posts

Showing posts with the label উপন্যাস

'লালসালু' উপন্যাসের গুরুত্বপুর্ণ চরিত্র সমূহের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ

মজিদ :  মজিদ স্বার্থপরতা, প্রতারণা, শঠতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতীক। মিথ্যা ও কূটকৌশল অবলম্বন করে সে মোদাচ্ছের পীরের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ-সম্পদ ও সম্মানে প্রতিষ্ঠা পেতে তৎপর হয়েছে। নিজের প্রভাব-প্রতিপত্তি সুদৃঢ় করার জন্য গ্রামবাসীকে ফসল ওঠার আনন্দে গান গাওয়ার প্রচলন বন্ধ করে, নামাজ পড়া ও দাড়ি রাখা বাধ্যতামূলক করে, মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরায় বাধা দেয়। মাতব্বর খালেক ব্যাপারীর সঙ্গে স্বার্থের খাতিরে একজোট হয়ে মজিদ তাহের-কাদেরের বাবাকে মেয়ের । কাছে মাফ চাইতে বাধ্য করে। এ অপমান সহ্য করত না পেরে সে নিখোঁজ হয়। শিক্ষিত যুবক আক্কাস মহব্বতনগর গ্রামে শিক্ষার  আলো ছড়াতে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে কৌশলে মজিদ তার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নস্যাৎ করে দেয়। আওয়ালপুরে আসা পীরের প্রভাব থেকে নিজেকে নির্ভাবনায় রাখতে খালেক ব্যাপারীর স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে। এভাবে মজিদ আশেপাশের গ্রামের সবাইকে প্রভাবিত করে মাজার সচল রাখে। এখন তার কথায় সবাই ওঠে বসে। ঘরে স্ত্রী রহিমা থাকতেও সে অল্পবয়সী জমিলাকে বিয়ে করে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবির সুন্দর পা দেখে তার কা...