Skip to main content

Posts

Showing posts with the label আবেদন পত্র

সাম্প্রতিক বন্যায় তোমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একখানা দরখাস্ত

সাম্প্রতিক বন্যায় তোমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একখানা দরখাস্ত। ২৮.০৭. ২০১৯  নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, ফেনী বিষয় : বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী-চট্টগ্রাম সড়কটি মেরামতের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, ফেনী-চট্টগ্রাম সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; জেলার সাথে হাইমচরের একমাত্র যোগাযোগ মাধ্যম এটি। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এ রাস্তায় চলাচল করে। সাম্প্রতিক বন্যায় এ সড়কটি এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মানুষজন বহু কষ্টে পায়ে হেঁটে কাছে পিঠে যেতে পারলেও যানবাহনের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জেলা শহরে এবং গুরুত্বপূর্ণ কাজে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে হাইমচরবাসী বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। অতএব, জনাবের নিকট আবেদন, ফেনী-চট্টগ্রাম সড়কটি অতি শীঘ্র মেরামত করে হাইমচরবাসীর দুর্ভোগ লাঘবের ব্যবস্থা করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদক এলাকাবাসীর পক্ষে কিশোর  ফেনী

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদনপত্র - OddsBangla

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে তোমার কলেজের প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখ। (তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান ও ঠিকানা নিজের মতো করে লিখবে) ১৭. ০৫. ২০__ অধ্যক্ষ, ________ কলেজ  ___, ____।  বিষয়: বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের ২০__ সালের এইচএসসি পরীক্ষার্থী। এ কলেজে পড়ালেখার শুরু থেকেই দেখে আসছি। সমাজের, রাষ্ট্রের বা বিপন্ন মানুষের সাহায্যের প্রয়োজন হলেই আপনার কলেজের ছাত্র-শিক্ষক সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে সংঘটিত বন্যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ, ঘরবাড়ি, ফসলের মাঠ, অস্থাবর। সম্পদ। বন্যাকবলিত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। আকাশের নিচে উঁচু রাস্তায় দিনাতিপাত করছে অনেকে। থানা সদরে রাস্তায় ও হেলিপাের্টে স্থান সংকুলান হচ্ছে না। তবুও কোনো রকমে বাঁচার সংগ্রাম করছে প্রকৃতির সাথে। শিবিরে শিবিরে খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় আপনার কলেজের সাহায্যের হাত...

নলকূপ স্থাপনের জন্য আবেদন

তারিখ : ১৭/০২/২০১৪ ইং বরাবর চেয়ারম্যান, ৬নং দুলালপুর ইউনিয়ন পরিষদ। হােমনা, কুমিল্লা। বিষয় : নলকূপ স্থাপনের জন্য আবেদন। জনাব, যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের জয়নগর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের লােকসংখ্যা প্রায় দুই হাজার। কিন্তু পরিতাপের বিষয় এই যে, এ গ্রামে পানীয় জলের তেমন সুব্যবস্থা নেই। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত গ্রামের একমাত্র নলকূপটি দীর্ঘদিন যাবত পরিত্যাক্ত অবস্থায় আছে। গ্রামে যে দু-চারটি হাজা-মজা পুকুর আছে, সেগুলােও আবর্জনা ও জঞ্জালে পিরপূর্ণ। এমনকি, ফাল্গুন-চেত্র মাসে এগুলোও শুকিয়ে যায়। ফলে গ্রামবাসীদের পানির অভাবে দুঃখের সীমা থাকে না। নিতান্ত বাধ্য হয়ে নদী ও ডােবা থেকে সংগৃহীত দূষিত পানি পান করার ফলে প্রতি বছরই কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি মারাত্মক রােগে আক্রান্ত হয়ে এ গ্রামের বহুলােক অকালে মৃত্যুবরণ করে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন, অনতিবিলম্বে উক্ত গ্রামে অন্তত তিনটি নলকুপ স্থাপন করে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে মর্জি হয়। বিনীত নিবেদক গ্রামবাসীর প...