Skip to main content

Ping / Latency কী? Bandwidth ও Latency এর মধ্যে পার্থক্য

বর্তমানে অনলাইনভিত্তিক ভিডিয়ো গেমস বেশ জনপ্রিয়। এদেশেও Pubg ও Cod এর মতো মাল্টিপ্লেয়ার গেমসের জন্য মোটামুটি সবাই ping এর সাথে পরিচিত। এটা প্রতিটা গান ফায়ার, প্লেয়ার মুভমেন্ট বা আত্মরক্ষার ক্ষেত্রে এটা বিশেষ ভুমিকা রাখে। আসুন পিং বা লেটেন্সী আসলেই কতটা গুরত্বপূর্ণ বা এর কাজ কী তা জেনে নেওয়া যাক।

Latency কী?

Latency হলো নেটওয়ার্ক বিলম্বের সময়।

অর্থাৎ ইউজার রিকোয়েস্টের পর সার্ভার থেকে ডেটা প্রেরণ করার রিসপন্স টাইম।
Latency -কে পরিমাপ এবং রিপোর্ট করা হয় ping হিসেবে। লেটেন্সী পরিমাপের একক হলো Millisecond (ms) বা ১ সেকেন্ডের ১ হাজার ভাগের এক ভাগ। পিং যদি '100 ms' হয়, তবে ইউজারের ক্লিক করার সার্ভার থেকে রিসপন্স আসতে 100 মিলিসেকেন্ড সময় নিবে বা ওয়েবপেজে ক্লিক করার পর সাইটটি কতটা ফাস্ট রিসপন্স করে সেটা দেখাবে।

আর ইউজার রিকোয়েস্ট করার পর ডেটা প্যাকেট ইউজার ডিভাইসে পৌঁছাতে যতটা সময় লাগে, তাকে Round trip time (RTT) বলে।

যদিও ইন্টারনেটে ডেটা প্রায় আলোর বেগে চলে, তাও পিং ওঠা নামা লক্ষ্য করা যায়। এর মূল কারণ দূরত্ব ও রিসপন্স টাইমের প্রভাব যা ইন্টারনেটের অবকাঠামগত কারণে হয় এবং এটি পুরোপুরি নির্মুল করা সম্ভব নয়। কিন্তু বিভিন্ন উপায়ে একে কম করা যায়।

পিং বেশি হওয়ার কয়েকটি কারণ-

Connection Type:

কী ধরণের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হচ্ছে তার ওপর পিং নির্ভর করে।
মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেটে পিং বেশি হয়, ব্রডব্যান্ডে কম হয়। আবার তারবিহীন সব মাধ্যমের চেয়ে তারযুক্ত মাধ্যমে গতি বেশি হয়।
আবার ইন্টারনেট কানেকশনের নেটওয়ার্ক সরঞ্জামাদি (রাউটার, isp -তে প্যাকেট লস) জন্য কিছুটা পিং বেশি হয়।

Distances:

পিং বৃদ্ধির মূল কারণ সার্ভারের দূরত্ব। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব ২০০০ কি.মি. এবং প্াশ 50 ms সময় লাগে রিসপন্স পেতে।

Congestion:

এটি ব্যান্ডইউথের ওপর নির্ভর করে। যদি ব্যান্ডইউথ কম হয় এবং পিং ও কম তবে ডেটা তাড়াতাড়ি আসলেও স্পিড অনেক কম হবে। অধিক ডেটার তাড়াতাড়ি আসতে পারলেও, ব্যান্ডইউথ কমের জন্য কানেকশন স্লো মনে হবে।

বিভিন্ন কানেকশনে আনুমানিক লেটেন্সীর মান-

স্যাটেলাইট- 800 ms (star link -এ 50 ms পিং পাওয়া যায়)
৩জি তে 120 ms.
৪জি তে 60 ms.
bdix বা দেশীয় সার্ভার 10 ms
সাধারণ ব্রডব্যান্ড এ 50 ms.

ভালো পিং এর মান:

পিং যদি 20-40 ms এর মধ্যে থাকে তবে কানেকশন গেমারদের জন্য ভালো, এদেশে 50 ms এর মধ্যে। কারণ গান ফায়ার বা মুভমেন্টের সময় পিং বেশি হলে বিপরীত প্লেয়ারের চোখে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আবার সেম টাইমে গান ফায়ার করলেও বিপক্ষের পিং কম হলে, ফলাফল তার দিকে যাবে। সেজন্য বেশি পিং গেমারদের জন্য বড়ো বাঁধা।

পিং ও ব্যান্ডইউথ পরিমাপের উপায়-

fast.com এ নেটফ্লিক্স ব্যান্ডইউথ ও পিং দেখা যায়। অনেক isp ক্যাশ ব্যবহার করাই মূল ব্যান্ডইউথ দেখা যায় না।
https://www.speedtest.net/ এ সাধারণত bdix স্প্রিড দেখাই। তবে সার্ভার সিঙ্গাপুরের news media express করে নিলে আসল পিং দেখাবে।
http://www.speedtest.com.sg/ এদেশের পিং ও ব্যান্ডইউথ দেখার জন্য ভালো।
https://www.meter.net/ping-test/ রিয়েল টাইম শো করলেও, সার্ভার চেন্জ করে নেওয়া দরকার।
http://speedtest.googlefiber.net/ গুগল সার্ভিসের পিং দেখার জন্য।
এছাড়াও ম্যাক ও লিনাক্সের টার্মিনাল থেকে পিং ও ব্যান্ডইউথ পরিমাপ সম্ভব।

bandwidth কী?

ব্যান্ডইউথ হলো প্রতি মুহুর্তে কী পরিমাণ ডেটা ইন্টারনেট থেকে ডাউনলোড বা আপলোড করতে সক্ষম। একে Mbps (Mega bits per second) এ প্রকাশ করা হয়।

ব্যান্ডইউথের সাথে লেটেন্সীর সম্পর্ক আছে। বিষয়টাকে এভাবে বলা যায়, একটা ছোটো পাইপের মধ্যে অল্প পানি পাইপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠানো যায়। কিন্তু বড়ো পাইপে ক্ষেত্রে বেশি পানি পাঠানো সম্ভব হয়। তেমনই ব্যান্ডইউথ বেশি হলে আর পিং কম হলে স্বল্প সময়ে অনেক বেশি ডেটা ট্রান্সফার ও রিসিভ করা সম্ভব।

অনেক সার্ভিস লেটেন্সীর ওপর তেমন নির্ভর করে না। নেটফ্লিক্স, ইউটিউব বা যে-কোনো ভিডিয়ো স্ট্রিমিং সাইট ও ডাউনলোড করতে ব্যান্ডইউথের দরকার হয় শুধু। এখানে 500 ms পিং হলেও কোনো সমস্যা হয় না।

মূলত গেমিং বা ফাস্ট রিসপন্সের জন্য লেটেন্সীর গুরুত্ব অপরিসীম। কিন্তু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ব্যান্ডইউথ সবচেয়ে বেশি কার্যকর। তাই নেটওয়ার্ক সিলেকশনের সময় এগুলোর খেয়াল রাখার প্রয়োজন।

সোর্সঃ

Popular posts from this blog

নলকূপ স্থাপনের জন্য আবেদন

তারিখ : ১৭/০২/২০১৪ ইং বরাবর চেয়ারম্যান, ৬নং দুলালপুর ইউনিয়ন পরিষদ। হােমনা, কুমিল্লা। বিষয় : নলকূপ স্থাপনের জন্য আবেদন। জনাব, যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের জয়নগর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের লােকসংখ্যা প্রায় দুই হাজার। কিন্তু পরিতাপের বিষয় এই যে, এ গ্রামে পানীয় জলের তেমন সুব্যবস্থা নেই। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত গ্রামের একমাত্র নলকূপটি দীর্ঘদিন যাবত পরিত্যাক্ত অবস্থায় আছে। গ্রামে যে দু-চারটি হাজা-মজা পুকুর আছে, সেগুলােও আবর্জনা ও জঞ্জালে পিরপূর্ণ। এমনকি, ফাল্গুন-চেত্র মাসে এগুলোও শুকিয়ে যায়। ফলে গ্রামবাসীদের পানির অভাবে দুঃখের সীমা থাকে না। নিতান্ত বাধ্য হয়ে নদী ও ডােবা থেকে সংগৃহীত দূষিত পানি পান করার ফলে প্রতি বছরই কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি মারাত্মক রােগে আক্রান্ত হয়ে এ গ্রামের বহুলােক অকালে মৃত্যুবরণ করে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন, অনতিবিলম্বে উক্ত গ্রামে অন্তত তিনটি নলকুপ স্থাপন করে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে মর্জি হয়। বিনীত নিবেদক গ্রামবাসীর প...

তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর - সারমর্ম

তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়, তরু তবু অকাতর, কিছু নাহি কয়। দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন, তরুর আদর্শ কর জীবনে গ্রহণ। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হওগাে ধন্য তরুর মতন। সারমর্ম : অপরের কল্যাণে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেয়ার মধ্যেই মানব। জীবনের প্রকৃত সার্থকতা। মহৎ হৃদয়ের অধিকারীরা অন্যের জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে। দিতে কণ্ঠাবােধ করেন না। দর্লভ মানব জন্য তাদের সার্থক হয় পরহিত ব্রতে নিজকে উৎসর্গের মধ্য দিয়ে। যেমনটি গাছ করে থাকে। মানুষেরও উচিত গাছের আদর্শ অনুসরণ করে পরার্থে নিজেকে বিলিয়ে দেয়া।

A Letter Describing the Importance of Co-Curricular Activities

❝ A Letter/E-Mail to Your Friend Describing the Importance of Co-Curricular Activities in Later Life ❞ Dear AXIE, I hope this letter finds you in sound health and upbeat spirits. I am writing to you to advise you to take part in co-curricular and extracurricular activities enthusiastically. There is no doubt you are a great student with an excellent academic record, but this is not the end result of education. The core aim of education is to foster all-round development of a child. All round development essentially means intellectual, physical, moral, sensible and social development. One must develop all sides of one’s personality. You should take part in co-curricular and extracurricular activities at our school to develop your latent talents and skills which were otherwise hidden inside you. These activities will make you physically and mentally strong. They’ll add the confidence to your personality. Excellence in these activities is in great demand in the corporate world. Again, i...