"হউক সে মহাজ্ঞানী, মহা ধনবান,
হউক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল।
হউক তাহার বাস রম্য হর্ম্য মাঝে, কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত, স্বজাতির সেবা যে করে নি কিঞ্চিৎ
অসীম ক্ষমতা তার অতুল সম্মান। হউক বৈভব তার সমসিন্ধু জল,
থাকুক সে মণিময় মহামূল্য সাজে।
জানাও সে নরাধমে জানাও সত্বর, অতীব ঘৃণিত সে পাষন্ড বর্বর।"

সারমর্ম ( i ):
জাতির উপকারের মধ্যেই সকল প্রতিভার সাফল্য নিহিত। মানুষ প্রচুর জ্ঞান, বিপুল অর্থ ও শক্তির অধিকারী হতে পারে অথবা মূল্যবান সাজসজ্জা পরিধান এবং সুন্দর বাসস্থানে বসবাসের সুযোগ পেতে পারে। কিন্তু জাতির সেবায় যে আত্মনিয়োগ করেনি, সে যতই জ্ঞানী, বিত্তবান ও ক্ষমতাশালী হোক না কেন, সে বর্বর ছাড়া আর কিছু নয়। সকলের কাছেই সে ঘৃণার পাত্র।
সারমর্ম ( ii ) :
মানুষ মহাজ্ঞান, বিপুল ধন-সম্পদ ও শক্তির অধিকারী হতে পারে; কিন্তু জাতির সেবায় যদি সে নিজেকে নিয়োজিত না করে, তবে সে নরাধম ও বর্বর বলে বিবেচিত হয়। নিজ জাতির কল্যাণের মধ্যেই সকল প্রতিভার সাফল্য নিহিত থাকে।
Comments
Post a Comment