দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে, যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে, যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
সারমর্ম (i):
জীবনে দুঃখকষ্ট, ব্যথাবেদনা, জরামৃত্যু আছে। দুঃখের দিনে কেউ সঙ্গী হতে চায় না, তবে হতাশ হলে চলবে না। সব সময়ের সাথি ও সহায় যিনি, তাঁর সাহায্য চাইলেই হবে।
সারমর্ম (ii):
কোনো অবস্থাতেই মানুষের ভেঙ্গে পড়া উচিত নয়। জীবন পথে দুঃখ দৈন্য আসতে পারে, দুঃসময়ে বন্ধু ত্যাগ করতে পারে, বজ্রপাতের ন্যায় জীবনে আকস্মিক মহাসংকট দেখা দিতে পারে। কিন্তু তাতে ধৈর্যহারা হলে চলবে না; বরং সাহসে বুক বেঁধে সকল প্রতিকূলতাকে প্রতিরোধ করে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হবে।
Comments
Post a Comment