"বসুমতি, কেন তুমি এতই কৃপণা?
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?”
শুনিয়া ঈষৎ হাসি কহেন বসুমতি—
“আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একবারে ছাড়ে।"
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?”
শুনিয়া ঈষৎ হাসি কহেন বসুমতি—
“আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একবারে ছাড়ে।"
সারমর্ম (i):
সুকঠিন শ্রম ও কর্মসাধনার মধ্য দিয়ে জগতে সাফল্যের গৌরব ও জয়মাল্য লাভ করতে হয়। আর অলস ব্যক্তিরা থাকে পরমুখাপেক্ষী হয়ে। সে কিছু না করে সৃষ্টি, না পায় তুষ্টি। কারণ করুণার দান গ্রহণে কোনো গৌরব নেই। বরং শ্রমের মাধ্যমে কিছু অর্জনের মধ্যেই যথার্থ গৌরব নিহিত থাকে।
সারমর্ম (ii):
পরিশ্রম দ্বারা সম্পদ অর্জনে গৌরব আছে। পরের ওপর নির্ভর করা দুর্বলতা ও কাপুরুষতার শামিল। যাদের আত্মশক্তি নেই তারাই পরের সাহায্য প্রত্যাশা করে। মানুষ পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে। শ্রমের মর্যাদা লাভেই সত্যিকারের গৌরব নিহিত। পরের দান গ্রহণে কোনো আত্মতৃপ্তি নেই।
Comments
Post a Comment