""
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই - বা দিলে সান্তনা,
সুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুতে, নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা।
নিজের মনে না যেন মানি ক্ষয়।
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই - বা দিলে সান্তনা,
সুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুতে, নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা।
নিজের মনে না যেন মানি ক্ষয়।
""
সারমর্মঃ (i)
স্রষ্টার নিকট কখনো অনুগ্রহ কামনা করা উচিত নয়। স্রষ্টা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। দুঃখে সান্ত্বনা দেবে এটাও প্রার্থনা করা উচিত নয়। বরং স্রষ্টার প্রতি পূর্ণ আস্থা রেখে দৃঢ় মনোবল নিয়ে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করার মানসিকতা, দৃঢ়তা ও আত্মশক্তি সকলের থাকা চাই।
সারমর্মঃ (ii)
দুঃখ-ব্যথা থেকে অন্য কারো সাহায্যে উদ্ধার পাওয়া গৌরবের নয়। বরং মোকাবিলা করার শক্তি অর্জন করাই মানুষের প্রতিজ্ঞা হওয়া দরকার। কবিও সে কামনাই করছেন। তিনি যেন সকল দুঃখ-বেদনাকে জয় করতে পারেন নিজের মনোবল দিয়ে ঈশ্বরের কাছে এই তার প্রার্থনা।
Comments
Post a Comment